মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় চারটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুর, নিচু জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন। অভিযানে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও ফাহমিদা হক বলেন, বালু ও মাটি উত্তোলনের ফলে আশপাশের জমি ও বাড়ি এবং একইভাবে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ ও ফসলি জমি রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
