বরগুনার মনসাতলীর মরহুম কুডি মৃধার ছেলে কবির মৃধা (৩৬) গত ১৬ জুলাই থেকে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। চিকিত্সকরা বলেছেন, আরো একটি অস্ত্রোপচার করতে হবে। কবিরের পক্ষে তার চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এ অবস্থায় তিনি সমাজের দানশীল ও হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কবির মৃধা; ওয়ার্ড নম্বর ৫, বেড নম্বর ২৮, নিইরো সায়েন্স হাসপাতাল, আগারগাঁও, ঢাকা। নগদ অ্যাকাউন্ট: ০১৬৭৬৯৪৩৪৪৫। যোগাযোগ: ০১৩১০৬৬৮৯৮৮।
