মুহম্মদ আনিসুল হক
২০ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বুধ। আপনার শুভ সংখ্যা: ২ ও ৫। শুভ বার: সোম ও বুধ। শুভ রত্ন: মুক্তা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো কারণে আবেগতাড়িত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কারো সঙ্গে আত্মীয়তা হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা যেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো সূত্র থেকে অর্থ আসতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ কাজে লাগতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পুরণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।
