তাড়াশে লাগানো হচ্ছে ইউক্যালিপটাস!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে লাগানো হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ। দেখা যায়, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের দুই পাশে, ফসলি জমিসহ সবখানেই এই গাছ লাগানো হচ্ছে। আব্দুর রহিম, খয়বার হোসেন, তুফান মণ্ডলসহ অনেকে জানান, ইউক্যালিপটাস গাছের চারার দাম কম। এই গাছের চাহিদাও বেশ। সিরাজগঞ্জ জেলা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, আমরা দাপ্তরিকভাবে ইউক্যালিপটাস গাছের চারা রোপণ না করার জন্য লোকজনকে পরামর্শ দিয়ে থাকি। তবে এজন্য সামাজিক সচেতনতা জরুরি। উল্লেখ্য, পরিবেশ উপযোগী নয় বলে ২০০৮ সালে এই গাছ উত্পাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়।