দেবিদ্বারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

দেবিদ্বারে সড়ক সংস্কার, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবিতে শনিবার বেলা ১১টায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তারা বলেন, দেবিদ্বার পৌরসভার এসএ সরকারি কলেজের উত্তর গেট থেকে মহিলা কলেজ পর্যন্ত আধা কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি পেয়েছি। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।