চাটমোহরে চলছে শামুক নিধন!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শামুক নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার ধানকুনিয়া গ্রামের আবেদ আলী, মনসুর রহমান, আলেয়া খাতুনসহ অন্যরা জানান, তারা বিল থেকে শামুক সংগ্রহ করে স্থানীয় ব্যাপারীর কাছে বিক্রি করেন। শামুকের স্থানীয় ব্যাপারী জগদীশ চূর্ণকার জানান, প্রতিদিন শতাধিক বস্তা শামুক বিভিন্ন স্থানে পাঠান। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, শামুক নিধন প্রতিরোধে তাদের কোনো আইন প্রয়োগ করার বিধান নেই। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেষারুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।