নবীনগরে দাঙ্গা নিরসন কমিটি গঠন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নবীনগর উপজেলার কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা এলাকার বিবদমান দাঙ্গাহাঙ্গামা নিরসনকল্পে একটি দাঙ্গা নিরসন কমিটি গঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের পরামর্শক্রমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেবকে আহ্বায়ক করে ২৩ সদস্যের কমিটি গঠিত হয়। নবীনগর উপজেলায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

সভায় বোরহান উদ্দিন আহমেদ, জহির উদ্দিন চৌধুরী শাহান, অ্যাডভোকেট শিব শংকর দাসসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।