উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে মৃত নুরুল কবিরের ছেলে রিপন (৪২) ও তার ছোট ভাই রায়হানের (২৭) কথা কাটাকাটি হয়। এর জেরে রিপন ধারালো কিরিচ দিয়ে রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রায়হানকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।
