হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়াল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলায় নতুন করে আরো আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৮ জনে। শুক্রবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, হবিগঞ্জ সদরে পাঁচ জন, চুনারুঘাটে দুই জন ও মাধবপুর উপজেলায় একজন করে মোট আট জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হবিগঞ্জে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন এবং মারা গেছেন ১৫ জন।