লোহাগড়ায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২২

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

লোহাগড়ার লাহুড়িয়ায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। শনিবার উপজেলার লাহুড়িয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফিজিক্যাল ফ্যাসিলিটিজ ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় তিন তলা বিশিষ্ট এ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপপরিচালক শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।