দেশে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় সাড়ে ১৪ হাজার শিশু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

ইত্তেফাক রিপোর্ট

বিভিন্ন গবেষণা ও জরিপে দেখা গেছে, বাংলাদেশে অপঘাতে শিশু মৃত্যুর সবচেয়ে বেশি মৃত্যু হয় পানিতে ডুবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার দক্ষিণ এশিয়াতে বেশি। ভারতে এই সংখ্যা বেশি হলেও জনসংখ্যা অনুপাতে বাংলাদেশে সবচেয়ে বেশি শিশু পানিতে ডুবে মারা যায়। বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে বিএইচআইএসের ২০০৫ সালে করা প্রথম জরিপ মতে ,বাংলাদেশে ৩০ মিনিটে একটি শিশু পানিতে ডুবে মারা যায়। প্রতিদিন এই সংখ্যা দাঁড়ায় ৪৮ জনে। বিএইচআইএসের প্রতিবেদনে আরো বলা হয়, ১ থেকে ১৭ বছর বয়সি ১৮ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। বিএইচআইএস ১১ বছর পরে ২০১৬ সালে আবার এক জরিপ করে। এই জরিপে দেখা যায়, ১৮ বছরের নিচে সাড়ে চৌদ্দ হাজার শিশু প্রতিবছর পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে সাড়ে ১০ হাজার শিশু পাঁচ বছর বয়স হওয়ার আগে পানিতে ডুবে মারা যায়।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার ডিরেক্টর ড. আমিনুর রহমান ইত্তেফাককে বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে সাঁতার প্রশিক্ষণ ছাড়াও বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কর্মপরিকল্পনা করেছে  বলে জানান ড. আমিনুর রহমান ।