ক্যাপশন নিউজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০

ব্যাংক এশিয়া লিমিটেড লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীসহ ঋণ প্রদানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার  গতকাল ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা