ফ্লোর প্রাইসে এখন সাত কোম্পানি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে ফ্লোর প্রাইস কোম্পানির সংখ্যা কমছে। তালিকাভুক্ত ৩৬২ কোম্পানির মধ্যে মাত্র সাতটির শেয়ার ও ইউনিট দর এখন ফ্লোর প্রাইসে (দর কমার সর্বনিম্ন সীমা) অবস্থান করছে। বিনিয়োগকারীদের অনীহা বা আগ্রহের অভাবে সাতটির দর ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এছাড়া লেনদেন না হওয়ার কারণে সংগতভাবেই পিপলস লিজিং ও বিডি সার্ভিসেসের শেয়ারদর ফ্লোর প্রাইসে রয়েছে।

এই ২ কোম্পানির মধ্যে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন স্থগিত করে রেখেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আর বিডি সার্ভিসেসের শেয়ারহোল্ডারদের অনিচ্ছার কারণে কয়েক বছর ধরে বন্ধ রয়েছে কোম্পানিটির শেয়ারের লেনদেন। যাতে এই শেয়ার দুটির দর বৃদ্ধির মাধ্যমে ফ্লোর প্রাইসের ওপরে ওঠার সুযোগ নেই। এছাড়া আমান ফিড, কোহিনূর কেমিক্যাল, এমএল ডাইং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট, এসকে ট্রিমস, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড ফ্লোর প্রাইসে রয়েছে।