ইত্তেফাক রিপোর্ট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩৩ দশমিক ০৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে শ্যামপুর সুগারের শেয়ার দর ছিল ৭৬ দশমিক ৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ১৪ দশমিক ৫০ টাকা বা ১৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ১৭ দশমিক ৫৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৪ দশমিক ০৭ শতাংশ, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫১ শতাংশ, মিরাকলের ১০ দশমিক ৯০ শতাংশ, ফাইন ফুডসের ১০ দশমিক ৮৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯ দশমিক ৩৮ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ০৯ শতাংশ, এডিএন টেলিকমের ৮ দশমিক ৪৯ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ৭ দশমিক ৪৪ শতাংশ কমেছে।
