জীবনে কখনো কখনো এমন ঘটনাও ঘটে যাকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। ৪৭ বছর আগে হারানো আংটি ফেরত পাওয়ার একটি ঘটনা তেমনই। ৪৯ বছর পর মালিকের কাছে ফিরেছে হারিয়ে যাওয়া একটি আংটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৭০ সালে স্কুল অধ্যায় শেষ হওয়ার পর জেমস নিউম্যান নামের ঐ ব্যক্তি স্কুল থেকে স্মৃতি হিসেবে পেয়েছিলেন একটি আংটি। কিছুদিনের মধ্যেই সেই আংটিটি হারিয়ে ফেলেন একটি লেকে।
দীর্ঘ ৪৯ বছর পর সেই লেকের মালিক ক্রোইসান্ট এবং তার ছেলে মাইক খুঁজে পেয়েছেন সেই আংটিটি। আংটিটিতে লেখা জেমসের স্কুলের নাম। আংটি খুঁজে পাওয়ার পর লেকের মালিক ক্রোইসান্ট এবং তার ছেলে মাইক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুল কর্তৃপক্ষ তখন পুরোনো নথি ঘেঁটে জানতে পারেন আংটিটি ছিল জেমসের। এরপর তারা জেমসের সঙ্গে যোগাযোগ করেন। এতো বছর আগে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়ার খবরে রীতিমতো বিস্মিত হন জেমস নিউম্যান। আংটি খুজে দেওয়ার জন্য লেকের মালিক এবং তার ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এখন তিনি পরিকল্পনা করছেন ৫০তম পুনর্মিলনীতে সেই আংটি পরেই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবেন।—ইউপিআই
