তুচ্ছ ঘটনার জের ধরে দোহারে মো.আদনান নামে ওষুধ কোম্পানির এক ম্যানেজারকে পিটিয়ে জখম করেছে একটি ফার্মেসির দুই কর্মচারী। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্রিপশনে লেখা ওষুধ ঘুরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এভারেস্ট ফার্মাসিউটিক্যালের ম্যানেজার হিসেবে দোহার উপজেলায় দায়িত্বরত মো. আদনানের সঙ্গে তৃষা ফার্মেসির দুই কর্মচারী রোহান ও সিয়ামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোহান ম্যানেজার আদনানের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে ওষুধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া। পরে চিকিত্সার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। দোহার থানার এসআই মো. মাসুম জানান, এভারেস্ট ফার্মাসিউটিক্যালের আরএসএম হাবীবুর রহমান শনিবার দোহার থানায় তৃষা ফার্মেসির মালিক হরেকৃঞ্চ সরকারসহ তিন জনকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন।
