ভারতে গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ছয় হাজার ৮০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৬০৫ জনের। এনিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ৬১৯ জনে দাঁড়ালো। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানিয়েছে।
তবে আশার খবর, দেশটিতে গত একদিনে করোনা শনাক্ত রোগীর তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজার ৬১২জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখের বেশি মানুষ।
এছাড়া গত একদিনে ভারতে করোনায় মারা গেছে এক হাজার ১৩৩ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬ হাজার ৭৫২ জন।
ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ১২ লাখ। মারা গেছে ৩২ হাজার ২১৬ জন।
এরপরেই রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির অবস্থান। এনডিটিভি
ইত্তেফাক/এসআর
