অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনামুক্ত হয়েছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি (অ্যাটর্নি জেনারেল) করোনা মুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। গত ৪ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এরপর গত ১৮ সেপ্টেম্বর ভোরে মাহবুবে আলমকে আইসিইউ'তে স্থানান্তর করা হয়। এদিন ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইউসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে পূর্বের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে।
ইত্তেফাক/এসআই
