বাংলা
মো. সুজাউদ দৌলা,সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
রক্তে আমার অনাদি অস্থি
১১। প্রবাহমান নদীর বাঁকে বাঁকে কী পাতা রয়েছে?
ক) স্বপ্ন খ) সুযোগ
গ) মৃত্যুর ফাঁদ ঘ) ভালোবাসা
১২। ‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক) অক্ষরবৃত্ত খ) মাত্রাবৃত্ত
গ) পয়ার ঘ) অর্ধমাত্রাবৃত্ত
১৩। ‘গণমানুষের কবি’ বলতে বোঝায়—
ক) জনগণের কবি খ) সমাজতন্ত্রের কবি
গ) চেতনাদীপ্ত কবি ঘ) শ্রমিকদের কবি
১৪। ‘মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে-কাটায় মারণ বেলা’—চরণটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন কবি দিলওয়ার?
ক) বিপদসংকুল খ) সচেতনতা
গ) নির্ভীকতা ঘ) সাহসী
১৫। কবি দিলওয়ার কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০১১ খ) ২০১২ গ) ২০১৩ ঘ) ২০১৪
১৬। কবি দিলওয়ার কিসের উপমা নেই বলেছেন?
ক) রাত্রির খ) ক্রোধের
গ) বিলাসিতার ঘ) ভালোবাসার
১৭। পেশা জীবনে কবি দিলওয়ার কত মাস শিক্ষকতা করেন?
ক) এক খ) দুই গ) তিন ঘ) চার
১৮। ‘গণমানব’ বলতে বোঝানো হয়েছে—
ক) সামন্তবাদী জনগণ খ) প্রান্তিক জনগণ
গ) পুঁজিবাদী জনগণ ঘ) স্বার্থবাদী জনগণ
১৯। বহমান জীবন এখানে বাধাহীন নয় কেন?
ক) পরিবর্তনশীল হওয়ায়
খ) অনুভূতি থাকায়
গ) সভ্যতার গতির খেলায়
ঘ) প্রত্যাশিত স্বপ্ন পূরণ হওয়ায়
২০। কবি দিলওয়ার যমুনা নদীর কাছে কী চেয়েছেন?
ক) যৌবন খ) পবিত্রতা গ) প্রেম ঘ) বিশ্বস্ততা
১১গ ১২.খ ১৩ ক ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯. ক ২০গ
