অষ্টম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৩

অর্ফাত আরা চৌধুরী,ইংরেজি বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এতে জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

১.অ্যামিবা কোন ধরনের প্রাণী?

উ:আণুবীক্ষণিক।

২.প্রাণীর বিভিন্নতা কিসের উপর নির্ভর করে?

উ:পরিবেশের বৈচিত্র্য।

৩.প্রাণীর বৈচিত্র্য ভিন্ন রকম হয় কেন?

উ:ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানের জন্য।

৪.ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণিবৈচিত্র্য কী ধরনের হয়?

উ:ভিন্ন ধরনের।

৫.বিশাল এই প্রাণিজগত্ সম্পর্কে জানা -

উ:অত্যন্ত কষ্টসাধ্য।

৬.সহজে সুশৃঙ্খলভাবে প্রাণিজগতকে জানার জন্য কোনটি প্রয়োজন?

উ:বিন্যস্তকরণ।

৭.বিন্যস্ত করার পদ্ধতিকে কী বলে?

উ:শ্রেণিবিন্যাস।

৮.কোনটি প্রাণিজগতকে জানার পথ সহজ করে দিয়েছে?

উ:শ্রেণিবিন্যাস।

৯.কোথায় ছোটবড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাই?

উ:আমাদের চারপাশে।

১০.আমদের চারপাশের প্রাণিগুলোর ভিন্নতা কিসে?

উ:দেহের আকৃতি,গঠন ও অন্যান্য জৈবিক কাজকর্মে।

১১.ভিন্ন প্রকৃতির প্রাণীর খাদ্যও-

উ:বিভিন্ন প্রকারের।

১২.পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা কত?

উ:সঠিক জানা নেই।

১৩.আজ পর্যন্ত আবিষ্কৃত প্রাণীর সংখ্যা কত?

উ:প্রায় ১৫ লক্ষ।

১৪.বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় কী?

উ:শ্রেণিবিন্যাস

১৫.শ্রেণিবিন্যাস কিসের উপর ভিত্তি করে করা হয়?

উ:প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মিল,অমিল ও পরস্পরের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে।

১৬.জীবজগেক কীভাবে বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়?

উ: বৈশিষ্ট্য অনুযায়ী।

১৭.জীবজগেক ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে কী বলে?

উ:শ্রেণিবিন্যাস।

১৮.শ্রেণিবিন্যাস নিয়ে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখার নাম কী?

উ: শ্রেণিবিন্যাসবিদ্যা।

১৯.শ্রেণিবিন্যাস জীববিজ্ঞানের একটি-

উ:স্বতন্ত্র শাখা।

২০. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কী?

উঃ প্রজাতি