পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪

হিমন এডওয়ার্ড গমেজ,সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা

 

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

 

১. গারো জনগোষ্ঠী কত বছর পূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে?

উ:  প্রায় ৪০০ বছর ।

২. গারো জনগোষ্ঠীর আদি আবাসস্থল কোথায়?

উ: তিব্বত।

৩. গারোদের নিজস্ব ভাষার নাম কী? উ: আচিক।

৪. গারোদের আদি ধর্মের নাম কী?   উ: সাংসারেক।

৫. বর্তমানে বেশির ভাগ গারো কোন ধর্মাবলম্বী?

উ: খ্রিষ্ট ধর্মাবলম্বী।

৬. কাদের সমাজ মাতৃতান্ত্রিক? উ: গারো।

৭. কার সূত্র ধরে গারোদের দল,গোত্র ও বংশ গড়ে ওঠে?

উ: মায়ের।

৮. গারোদের প্রধান খাবার কী?

উ: ভাত,মাছ,মাংস ও বিভিন্ন শাকসবজি।

৯. গারোদের ঐতিহ্যবাহী খাবার কী দিয়ে তৈরি করা হয়?

উ: বাঁশের কোড়ল।

১০. পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা করে এক ধরনের বাড়ি তৈরি করতেন যা কী নামে পরিচিত?

উ: নকমান্দি।

১১. গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?

উ: দকবান্দা বা দকসারি।

১২. গারো পুরুষেরা কী পরিধান করেন?

উ: শার্ট,লুঙ্গি,ধুতি ইত্যাদি।

১২. গারোদের ঐতিহ্যবাহী উত্সবের নাম কী?

উ: ওয়াংগালা।

১৩. ওয়াংগালা উত্সবটি কোন মাসে উদ্যাপন করা হয়?

উ: অক্টোবর বা নভেম্বর মাসে।

১৪. গারোরা কোন দেবতাকে নতুন শস্য উত্সর্গ করে?

উ: সূর্য দেবতা সালজং।

১৫.কত সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন?

উ: ১৮৭২ সালে।

১৬. দুইজন গারো বীর  যোদ্ধার নাম লেখ।

উ: তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা।

১৭.গারোরা কোন অস্ত্র নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল?

উ: বল্লম।

১৮. বাংলাদেশের সিলেট বিভাগের  বিভিন্ন এলাকায় কোন জনগোষ্ঠী বাস করে?

উ: খাসি।

১৯. অতীতে  কোথায় জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল?

উ: সিলেটে।

২০. খাসিদের ভাষার নাম কী?

উ: মনখেমে।