গল্প-কথায় পদার্থবিজ্ঞান, সাইনথিটা—কসথিটা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মাধব রায়, সহকারী অধ্যাপক

ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ,সিলেট

গতকালের পর

 

কসথিটা হলো ভূমি আর অতিভূজের অনুপাত, বললেন আনজুম। আর ট্যানথিটা হলো লম্ব আর ভূমির অনুপাত। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি।

আনজুম এক কোণায় একটা ছোট ইটের টুকরা কুড়িয়ে পেলেন। ছাদে একটা ত্রিভূজ এঁকে নাম দিলেন ABC। বললেন এই দেখো, B কোণটা হলো নব্বই ডিগি্র। তাহলে B এর বিপরীত বাহু AC হলো অতিভূজ। এখন A কোণটাকে থিটা ধরা হলে সাইনথিটা হলো লম্ব বাই অতিভূজ, মানে হলো BC বাই AC, আবার কসথিটা হলো ভূমি ও অতিভূজের অনুপাত। অর্থাত্ AB বাই AC এবং ট্যানথিটা হলো লম্ব ও ভূমির অনুপাত, মানে BC বাই AB।

বিন্দু এতক্ষণ দাঁড়িয়ে শুনছিল। সে এখনো এগুলো পাঠ্যবইতে পড়েনি। তার কাছে সাইন, কস, ট্যান কেমন জানি অপরিচিত লাগছিল।

সীমা বলল- আন্টি, এগুলো তো ক্লাসে বুঝেছি। কিন্তু সমস্যা হলো উল্টা লেগে যায়। সাইনথিটা মানে লম্ব বাই অতিভূজ, নাকি ভূমি বাই অতিভূজ, নাকি লম্ব বাই ভূমি, এটি মনে রাখা বিরাট ঝামেলা।

চন্দ্রাও সায় দিলো সীমার কথায়। বলল— লম্ব, ভূমি, অতিভূজ এই তিনটার মধ্যেই ওলটপালট হয়ে যায়।

আনজুম একটু হাসলেন। বললেন- তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেব, আর ভুলবে না। তবে তার আগে একটা গান শোনাতে হবে।

সীমা,বিন্দু,চন্দ্রা সবাই রেখার দিকে তাকাল। রেখা বলল- বা: আমি গান গেয়ে শোনাব, আর তোমরা পদার্থবিজ্ঞান শিখবে, এটা কী করে হয়।

চন্দ্রা বলল- আমরা তো গান শিখিনি। তুমি যেহেতু সেটি শিখেছ, কাজেই দায়িত্বটা তোমার ওপর বর্তায়। তাছাড়া তুমিও তো গল্প-কথায় পদার্থবিজ্ঞান শিখছ। মজা পাচ্ছ।

আনজুম বললেন- হ্যাঁ, যে গান শিখেছে, তার দায়িত্ব সবাইকে তা শুনানো।  

রেখা ইতস্তত করে গান ধরল, —মে দিবসের গান,

লাল সালাম, লাল সালাম

রক্ত ধোয়া মে তোমায় সালাম।

গান শেষ হলে আনজুম বললেন— তোমরা কি জানো, লবণ কোথায় হয় ?

বিন্দু  বলল, সাগরের পানি থেকে। সাগরের তীরে পানি আটকে রেখে লবণ চাষ হয়।

তাহলে সাইনথিটাটা মনে রাখতে পারবে, বললেন আনজুম। সবাই তাকাল আনজুম এর দিকে।

কীভাবে আন্টি ? চন্দ্রার প্রশ্ন।

সাগরে লবণ অনেক। মানে হলো সাইনথিটা সমান লম্ব বাই অতিভূজ। সাগরে হলো সাইন, ‘লবণ’ হচ্ছে লম্ব, আর ‘অনেক’ হলো অতিভূজ।

আর কসথিটা ? বললো সীমা।

আচ্ছা, তোমরা কি ভূত দেখেছ ? আনজুম বললেন।

বিন্দু বলল— ভূত বলতে তো আসলে কিছু নেই আন্টি।