অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৪

এস.এম.সারাফুল ইসলাম

সহকারী শিক্ষক (ইংরেজি)

শিরোমণি আলিম মাদরাসা, খুলনা

 

Voice Change করার নিয়ম

 

গতকালের পর

 

৪) উপরের তিনটি নিয়ম ব্যতীত সর্বক্ষেত্রে Active voice-এর auxiliary verb-এর সাথে অতিরিক্ত be বসাতে হবে।

তৃতীয় অংশে সবসময় verb-এর Past participle form হবে। চতুর্থ অংশে by বসবে এবং পঞ্চম অংশে Subject-কে Object করতে হবে।

একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব।

Active voice: They are playing football.

Passive voice: Football is being played by them.

প্রথম অংশে Active voice-এর Object football-কে Subject হিসাবে, দ্বিতীয় অংশে Auxiliary verb-এর সাথে অতিরিক্ত being (be verb-এর ২ নম্বর নিয়মানুসারে) বসিয়েছি, তৃতীয় অংশে verb-এর Past participle form বসিয়েছি, চতুর্থ অংশে by এবং পঞ্চম অংশে Subject They-কে Object them-এ পরিবর্তন করেছি। এভাবে অনুশীলন করলে তোমরা Voice Change করার ক্ষেত্রে আরও দক্ষ ও নতুন নতুন নিয়ম শিখতে পারবে।