মির্জাপুরে পৌর এলাকায় যানজটে দুর্ভোগ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

 

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা 

মির্জাপুর পৌরসভায় অবৈধ যানবাহনের চাপে নিত্যদিন যানজট সৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন সড়কে চলাচলকারী যাত্রীসহ পৌরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মির্জাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী বলেন, বণিক সমিতির পক্ষ থেকে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অটোরিকশার ব্যাপারে ব্যবস্থা নেবে পৌরসভা ও উপজেলা প্রশাসন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, বন্যার কারণে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সহস্রাধিক রিকশাচালক শহরে এসে যানজট সৃষ্টি করছে। বণিক সমিতি ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।