গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোছা. পাপিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

বাবা মো. হাইদুল মিয়া জানান, সকালে ধামাইল পূর্বপাড়া মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও-বরমী সড়ক পার হওয়ার সময় ইঞ্জিনচালিত অটোরিকশা পাপিয়াকে চাপা দেয়। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঘণ্টাখানেক পর চিকিত্সাধীন অবস্থায় পাপিয়া মারা যায়। এলাকাবাসী অটোরিকশাটি জব্দ করেছে। চালক পালিয়ে গেছে।