কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোল উপজেলায় চুক্তিবদ্ধ হয়েও সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করেনি ৫২টি মিল। চুক্তিবদ্ধ মিলাররা জানান, ধানের দাম বেশি সেই কারণে চাল সরবরাহ করা সম্ভব হয়নি। মোটা জাতের ধান কিনে চাল উত্পাদনে খরচ হচ্ছে ৪০ টাকার ওপরে। সেখানে সরকার সরবরাহ দর দিচ্ছে প্রতি কেজি ৩৬ টাকা। এই অবস্থায় খাদ্যগুদামে চাল সরবরাহ করলে প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা লোকসান গুনতে হচ্ছে। কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল আহাদ বলেন, সরবরাহের সময়সীমা বাড়ানোর পরেও চুক্তিবদ্ধ ৫২ মিলার চাল সরবরাহ না করায় তাদের জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল করা হবে।
