পাটগ্রামে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার এক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পর্নোগ্রাফি মামলায় রিফাত হোসেন প্রধান (১৯) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বেংকান্দা ধনিরটারী এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিফাতের মা রিনা বেগম বলেন, আমার ছেলে রিফাতের মাথার সমস্যা। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় রিফাতকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।