জিমনেসিয়াম করতে না পারাটা মানসিকতার অভাব

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

সালাহউদ্দিনের ইশতেহার ঘোষণার দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে বলেন, ‘জিমনেসিয়াম করতে না পারাটা মানসিকতার অভাব।’ বাফুফের গত নির্বাচনের ইশতেহার প্রশ্নে মানিক বলেন, ‘উনি (কাজী সালাহউদ্দিন) যদি বলেন আগের নির্বাচনের ইশতেহার নিজের না। সেটা আগের নির্বাচনকে অস্বীকার করেছেন।’

সালাহউদ্দিন ইশতেহার ঘোষণার দিনে বলেছিলেন, তারা যখন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছিলেন সেটা দেশের মানুষ জানেন দক্ষিণ কোরিয়া। আসলে সেটি কোরিয়ার বিশ্ববিদ্যালয় দল। এমন কথায় ইলিয়াস, সালাম মুর্শেদীরা কোনো আপত্তি না করলেও মানিক মনে করছেন এমন বক্তব্যে ফুটবলারদের অসম্মান করা হয়েছে।