গ্যারেথ বেলের টটেনহ্যামে ফেরাটা অনেকটা নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। শনিবার রাতে সেই অপেক্ষার অবসান ঘটেছে। এক বছর টটেনহ্যামে ধারে খেলে প্রতি সপ্তাহে আড়াই লাখ পাউন্ড পাবেন বেল। মজার ব্যাপার হচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে সাপ্তাহিক ৬ লাখ পাউন্ডের চুক্তির বাকি অর্থ পাবেন রিয়াল কর্তৃপক্ষ থেকেই, জানাচ্ছে ইএসপিএন। এমনকি বেলকে ধারে দলে টানতে কোনো প্রকার দলবদল অর্থও পরিশোধ করতে হয়নি লন্ডনের দলটিকে। স্পার্সরা এক বিবৃতিতে জানায়, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গ্যারেথ বেল ধারে রিয়াল মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য টটেনহ্যামে আসছেন।’ তবে শিগিগরই তাকে মাঠে পাচ্ছেন না কোচ হোসে মরিনহো। হাঁটুর চোটের কারণে আগামী অক্টোবর পর্যন্ত অন্তত মাঠের বাইরে থাকবেন বেল।
