শ্যুটিং ফেডারেশনে নতুন কমিটি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে এডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীকে বাদ দিলেও রাখা হয়েছে মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুকে।

গতকাল ঘোষিত কমিটিতে নতুন সভাপতি করা হয়েছে মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে। শ্যুটিং অনুরাগীরা চান দেশের এই সম্ভাবনাময় খেলাটি সব বিতর্ক মুক্ত হয়ে নতুন পথে শুরু করুক। কমিটির অন্যরা হলেন, ইশতিয়াক আহমেদ বাবুল, আনোয়ার করিম, চৌধুরী নাফিস শারাফাত, ডা. হাসানুল আবেদিন হাসান, আলী সোহেল, খালেদ হায়দার কাজল, দৌলত হোসেন, মো. ফখরুল, সেলিম আবেদ, জাহিদুল হক, মজিবর রহমান, মুসতাক ওয়াজেদ, ইকবাল হোসেন, মাইনুদ্দিন, আহমেদ, ওসমান গনি, রাজিয়া নওশাদ, সায়মা ফিরোজ, ফারজানা আফরোজ, হামিদুল হক, জাহিদ হাসান, গোলাম মোস্তফা, ডাব্লিউ সরকার, ফয়সাল আহসান উল্লাহ।