কবিতা
রাহেলা সারমিন
উহানের আমন্ত্রণে এলো ভাইরাস করোনা
ধনী, গরিব বর্ণ, ধর্ম কিছুই সে ছাড়ে না
চীনের একটুখানি ভুলে
বিশ্বের প্রায় সব দেশ করোনার দখলে।
জ্বর শুকনো কাশি আর গলাব্যথা
মানব দেহের ফুসফুসে করোনা বাঁধে বাসা।
নেই কোনো ওষুধ নেই কোনো ভ্যাকসিন
সংক্রমণ ও মৃত্যু বাড়ছে প্রতিদিন।
বিজ্ঞানীদের করেছে নির্ঘুম, করোনা
শত গবেষণায় ফলাফল মেলে না।
বার বার করোনা বদলে ফেলেছে তার ধরন
বিজ্ঞানীরা চিন্তায় করোনার এ কী আচরণ?
দেশে দেশে করোনা কেড়ে নিচ্ছে হাজার প্রাণ
কবে হবে এ ভাইরাসের চির অবসান?
যার যার ধর্ম থেকে করি প্রার্থনা
সুন্দর ধরণী থেকে চির বিদায় হোক করোনা।
