গোপাল ভাঁড়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

একবার মামাবাড়ি যাওয়ার সময় খুউব খিদে পেয়েছে গোপাল ভাঁড়ের; কিন্তু তার কাছে কোনো টাকা নেই। হঠাত্ মিষ্টির দোকান একটা চোখে পড়ল—দোকানদারের আসনে বসা আবার বাচ্চা ছেলে। গোপাল করল কী—দোকানে ঢুকেই সন্দেশ খেতে শুরু করে দিল। গোপালের কাণ্ড দেখে বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করল, তুমি কে? বলা নেই কওয়া নেই সন্দেশ খাচ্ছ? সন্দেশ খেতে খেতেই একটু মুচকি হেসে গোপাল বলল, মাছি! বাচ্চা ছেলেটার বাবা দুপুরে খেতে গিয়েছিল দোকানের পেছনেই ওদের বাসায়। চিত্কার করে ছেলেটা ওর বাবাকে ডেকে জানাল যে, একটা মাছি সন্দেশ খাচ্ছে। ছেলের কথা শুনতে পেয়ে বাবা বলল, বাতাস কর—তাহলে বসতে পারবে না। এদিকে গোপাল সন্দেশ খেয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় ছেলেটা তার বাবাকে জানাল আবার চিত্কার করে, মাছি সন্দেশ খেয়ে পয়সা না দিয়েই চলে যাচ্ছে বাবা! ছেলের কথা শুনে বাবা জবাব দিল, মাছি তো রোজ রোজ বিনা পয়সাতেই সন্দেশ খেয়ে যায়।