পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্তদের আবেদন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

১ জুলাই ২০১৫ তারিখের আগে অবসরে যাওয়া শতভাগ পেনশন সমর্পণকারী সরকারি কর্মচারীদের অনেকে মারা গিয়েছেন। আমরা যারা বেঁচে আছি তারা বার্ধক্যজনিত নানা রোগ-ব্যাধিতে ভুগছি ও আর্থিক অনটনে দিন কাটাচ্ছি। এ অবস্থায়, মানবিক কারণে অবসর গ্রহণের তারিখ থেকে ১০ বছর পর পেনশন পুনঃবহালের ঘোষণা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

মো. আবু বাকার

কাজিপাড়া, মিরপুর, ঢাকা