ডে-নাইট ফার্মেসি রাতে বন্ধ কেন?

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

সম্প্রতি আমাদের একজন সংবাদকর্মীর স্ত্রীকে রাত ১টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে  জরুরি বিভাগে গুরুতর অসুস্থতায় চিকিত্সা দেওয়া হয়। কিছু ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। একটি ইনজেকশন হাসপাতালে না থাকায় ফার্মেসি থেকে কিনে আনতে বলেন চিকিত্সক। প্রেসক্রিপশন নিয়ে হাসপাতাল মোড়ের ফার্মেসিগুলোতে যাওয়া হয়। সবকটিই বন্ধ। পরিশেষে রোগীর অভিভাবক হাসপাতাল গেইটের পাশেই ডে-নাইট ফার্মেসিতে গেলেন। ভাবলেন, ডে-নাইট ফার্মেসি অবশ্যই খোলা থাকবে। কিন্তু দুঃখের বিষয়, সাইনবোর্ডে  ডে-নাইট লেখা থাকলেও বাস্তবতার সঙ্গে মিল নেই। ডে-নাইটও বন্ধ। হাসপাতালের জরুরি বিভাগের রোগীর স্বজনরা এদিক-সেদিকে ছুটোছুটি করছেন ওষুধের জন্য; সব ফার্মেসি বন্ধ। প্রশ্ন হচ্ছে, ফার্মেসি কি শুধু ব্যবসার জন্য? উত্তর না হলে বন্ধ কেন? বিষয়টি সরাইল  প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

একাত্তর চৌধুরী

সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া