করোনায় আক্রান্ত নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনা করে গতকাল রবিবার বাদ জোহর বিআইডব্লিউটিসি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) খাজা মিয়া, পরিচালক প্রশাসন, (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. তাজুল ইসলাম, পরিচালক (বাণিজ্য) এন এস এম শাহাদাত আলীসহ বিআইডব্লিউটিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। মোনাজাত পরিচালনা করেন, ইমাম হাফেজ মাওলানা ওমর ফারুক। —প্রেস বিজ্ঞপ্তি
