অনাড়ম্বর পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ) মগবাজারের টেক আউট রেস্টুরেন্টে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত ভিডিও নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে মোট ১ লাখ টাকা ও ক্রেস্ট তাদের মধ্যে হস্তান্তর করা হয়। আগস্টে আহ্বান করা মাসব্যাপী এই ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় মোট ৭৪টি ভিডিও জমা পড়ে। পুরস্কার বিজয়ী প্রথম তিন জন হলেন যথাক্রমে ইশতিয়াক আহমেদ জিহাদ, মোহাম্মাদ রেজাউল করিম রেজা ও নাজিব নিনাদ। তাদের ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিটিএফের সহসভাপতি ডা. জিয়াউল হক সামাজিক দূরত্ব বজায় রেখে পুরস্কার হস্তান্তর করেন। এর আগে ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি
