আনোয়ারুল হক মানিক
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সদরের কলেজ রোড নিবাসী সাবেক কৃষি কর্মকর্তা আনোয়ারুল হক মানিক (৮২) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। ঐদিন বাদ আসর গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে বোকাইনগর ইউনিয়নের শাহি মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লক্ষ্মী কান্ত হালদার
আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা উজ্জ্বল লাহেড়ীর বাবা শিক্ষক লক্ষ্মী কান্ত হালদার আর নেই। বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে গত শনিবার দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। ঐদিন সন্ধ্যায় উপজেলার ফুল্লশ্রী গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তিনি উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
