ইত্তেফাক রিপোর্ট
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মা সুলোচনা সুব্রামানিয়মের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রবিবার এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা যেন ড. এস জয়শঙ্কর ও তার পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার ক্ষমতা প্রদান করেন।
ড. মোমেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি তার আত্মার শান্তি কামনা করেন।
