রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা। আরএফএল ফার্নিচার মেটাল ইন্ডাস্ট্রিজের ম্যানেজার (এডমিন) মো. মামুন জানায়, রবিবার সকালে কারখানার শেডের ভিতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও ডেমরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
