গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কাঠবোঝাই ট্রাকের ভেতর নিষিদ্ধ ফেনসিডিল পাচারকালে দুই মাদকের ডিলারকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। শনিবার রাতে গাজীপুর মহানগরীর নাওজোর বাইপাস মোড় এলাকায় কাঠবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো— দিনাজপুরের হাকিমপুর থানার রিকাবি এলাকার মৃত লুত্ফর আলীর ছেলে মো. আসাদুল (৩২) ও একই জেলার নবাবগঞ্জ থানার ভাদুরিয়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. আ. রাজ্জাক (৩০)। পুলিশ কাঠবোঝাই ট্রাকটি জব্ধ করেছে। রবিবার র্যাব ১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, নাওজোর এলাকার মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কে অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিল ও দুজন মাদকের ডিলারকে আটক করা হয়েছে।
