প্রতি ১০ লাখে মারা গেছেন ২৯ জন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত ২০৪৮ দশমিক ৭৫ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ১৫০৬ দশমিক ৬৫ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ২৯ জন। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। শনিবারের চেয়ে গতকাল ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৯৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।         করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৯ জন। শনিবারের চেয়ে ১২৮ জন বেশি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৩ দশমিক ২৩ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার দশমিক ৩ শতাংশ বেশি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৪৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবারের চেয়ে গতকাল ২৩ জন কম শনাক্ত হয়েছেন। শনিবার ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৯০ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ বেশি।

দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ২১ হাজার ২৭০ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ। শনিবার পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ২০ শতাংশ। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৮৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৫৮৭ জনের। শনিবারের চেয়ে গতকাল ১ হাজার ৮০০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৭০ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৫৭৯টি কম নমুনা পরীক্ষা হয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ২৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন, আর নারী ৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮৪৬ জন, আর নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৩ জন; শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৮৭ শতাংশ, আর নারী ২২ দশমিক ১৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ২৪ জন হাসপাতালে ও দুই জন বাসায় মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১৭ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২১ জন; যা দশমিক ৪৩ শতংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪২ জন; যা দশমিক ৮৫ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১১৪ জন; যা ২ দশমিক ৩১ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২৮৮ জন; যা ৫ দশমিক ৮৩ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৬৩৭ জন; যা ১২ দশমিক ৯০ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ৩৪৩ জন; যা ২৭ দশমিক ২৯ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২ হাজার ৪৯৪ জন; যা ৫০ দশমিক ৫০ শতাংশ।