শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোর মামলা বিচারের জন্য বদলি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:১২

প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রে?সি?ডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড ক?লে?জের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা বিচারের জন্য বদলি করা হয়েছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম গতকাল রবিবার এ বদলির আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ জানান, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সিএমএম বরাবর নথি পাঠিয়ে দেন ম্যাজিস্ট্রেট। সেখান থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি হবে।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার রাহাত। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঐ বছরের ৬ নভেম্বর নাইমুলের বাবা ম?জিবুর রহমান দৈ?নিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক এবং কি?শোর আলোর সম্পাদকসহ ১০ জনের বিরু?দ্ধে মামলা করেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই জামিনে আছেন।