রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের দায়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, শনিবার সকাল ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ১৬৯ গ্রাম হেরোইন, এক কেজি ৯০ গ্রাম গাঁজা ও চারটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।
