অর্ফাত আরা চৌধুরী, ইংরেজি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে। তাই তোমরা বই দেখে প্রশ্ন তৈরি কর ও বই দেখেই উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়:[email protected]
২১.প্রজাতির কয়েকটি উদাহরণ -
উ:মানুষ,কুনোব্যাঙ,কবুতর।
২২.প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় কখন?
উ:শ্রেণিবিন্যাস করতে।
২৩.শ্রেণিবিন্যাসের ইতিহাসে কাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য?
উ:অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস
২৪.শ্রেণিবিন্যাসের জনক কে?
উ:ক্যারোলাস।
২৫.ক্যারোলাস লিনিয়াস একজন-
উ:প্রকৃতি বিজ্ঞানী।
২৬.সর্বপ্রথম কে প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
উ: ক্যারোলাস লিনিয়াস।
২৭.দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কে?
উ:ক্যারোলাস লিনিয়াস
২৮.একটি জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?
উ:দুইটি।
২৮.একটি জীবের দুই পদবিশিষ্ট নামকরণকে কী বলে?
উ:দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ।
২৯. মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উ: Homo sapiens.
৩০.বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
উ:ল্যাটিন বা ইংরেজি।
৩১. আধুনিক শ্রেণিবিন্যাসে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত?
উ:অ্যানিম্যালিয়া / Animalia
৩২.প্রাণিজগত্ কী নামে পরিচিত?
উ: kingdom
৩৩. কোন প্রাণীদের আলাদা উপজগত্ ভাগ করা হয়েছে?
উ:প্রোটোজোয়া।
৩৪.প্রোটোজোয়া কোন জগতের একটি আলাদা উপজগত্?
উ:প্রোটিস্টা।
৩৫. অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
উ:৯ টি
৩৬.অ্যানিম্যালিয়া জগতের ৯ টি পর্বের প্রথম কয়টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী?
উ: ৮ টি
৩৭.অ্যানিম্যালিয়া জগতের ৯ টি পর্বের শেষ পর্বের প্রাণীরা কী ধরণের প্রাণী?
উ: মেরুদণ্ডী
৩৮.কর্ডাটার উপপর্ব কয়টি? উ: ৩ টি
৩৯.ভার্টিব্রাটার শ্রেণি কয়টি? উ: ৭ টি
৪০.কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
উ: পরিফেরা পর্বের প্রাণী
