নিত্যদিনের স্মার্টঅ্যাপ পাঠাও -এর সবচেয়ে নতুন সংযোজন হলো পাঠাও গেমস। পাঠাও ইউজাররা এখন থেকে অন্যান্য সার্ভিসের পাশাপাশি গেমস সার্ভিস ও উপভোগ করতে পারবেন। ইউজারদের জন্য গেমিংকে আরও উপভোগ্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে গেমিং সার্ভিসটি। ইউজারদের জন্য এই নতুন ফিচারটি নিয়ে আসতে পাঠাও গো-গেমসের সাথে সম্মিলিত হয়ে কাজ করছে। পাঠাওকে একটি গেমিং প্ল্যাটফর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং ইউজারভিত্তিক গেমিং শিল্প গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এই ফিচারটি পাঠাও অ্যাপের ক্রস-প্ল্যাটফর্ম কার্যকলাপ আরও বাড়িয়ে দেবে। যেমন, ইউজার যখন টুর্নামেন্টে জয়ী হবে, তখন তাকে একই সাথে ফুড এবং রাইডের প্রোমো দেয়া হবে বিশেষ ডিল আকারে। প্রাথমিকভাবে পাঁচটি ফ্রি গেম নিয়ে যাত্রা শুরু করেছে এই অনন্য গেমিং রেভ্যুলেশন। ভবিষ্যতে আরো অনেক গেমস সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে পাঠাও গেমস-এ যে গেমগুলি রয়েছে- ক্রেজি বলস, অ্যামিগস, হেক্সাগন ফল, দ্য এস্কেপ এবং হিট দ্য নাইফ। সেপ্টেম্বর মাসে পাঠাও গেমস ইউজারদের মধ্যে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হবে যেখানে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব গিফট।
