তারকা বচন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৬

আমাদের দেশে ওয়েবের জন্য কোনো কন্টেন্ট নির্মাণ আর চলচ্চিত্র নির্মাণ দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একটি বিষয় অপরটি থেকে অনেক অনেক দূরে। সুতরাং সংবাদটি পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পরিস্থিতি আমার জন্য কিছুটা বিব্রতকর হয়ে উঠেছে। কারণ ভুল সংবাদ প্রকাশের পর ভক্তরা আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন। মূল কথা হচ্ছে, আমি কোনো সিনেমার জন্য চুক্তিবদ্ধ হইনি। বাংলাদেশে ৪০-৫০ মিনিটের একটি নাটককে একক নাটক বলা হয়ে থাকে। আর সেটা যদি ৫০ মিনিটের বেশি হয় তাকে টেলিফিল্ম বলা হয়। যা একটি পূর্ণাঙ্গ সিনেমা থেকে সম্পূর্ণ আলাদা। শিহাব শাহীন পরিচালিত ‘জায়া’ হলো টেলিফিল্ম। এটি একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মাণ করা হচ্ছে। তাই এটিকে ওয়েব ফিল্ম বলা যেতে পারে। কিন্তু তা চলচ্চিত্র নয়।

 

চলচ্চিত্রের নায়িকা শিরোনামে ভুল সংবাদ প্রকাশ প্রসঙ্গে

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী