বার্সা ছাড়ছেনই সুয়ারেজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

লুইস সুয়ারেজ চুক্তি শেষ হওয়ার এক মৌসুম আগেই বার্সেলোনা ছাড়ছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, এর জন্যে বেতনের একটা অংশও ছাড়তে হচ্ছে তাকে। তবে দুই পক্ষের সমঝোতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগিগরই আসছে আনুষ্ঠানিক ঘোষণাও। স্প্যানিশ সংবাদ মাধ্যম র্যাকওয়ান জানাচ্ছে, ইতিমধ্যেই ফ্রি এজেন্ট হয়ে গেছেন তিনি, বর্তমানে হাতে থাকা বিকল্পগুলোকে বিশ্লেষণ করছেন তার এজেন্ট। জুভেন্তাসে তার যোগ দেওয়ার সম্ভাবনা মিইয়ে গেলেও এখন শোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের কথা। সেখানে তার যোগ দেওয়া হোক আর না হোক গতকালকের অনুশীলনেই সতীর্থদের বিদায় জানানোর কথা ছিল সুয়ারেজের।