সাইফুল হক খান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল হক খানের (৭০) চেহলাম গত শুক্রবার নয়াপল্টনে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। তিনি গত ৯ আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন বোন, চার ভাই, বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়।
জাহানারা বেগম
বগুড়ার সাবেক গভ, প্লিডার (জিপি) অ্যাডভোকেট এ কে এম মকবুল হোসেনের স্ত্রী জাহানারা বেগমের (৯১) চেহলাম গত বৃহস্পতিবার বগুড়ায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। তিনি গত ৯ আগস্ট বগুড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাকে চকবোচাই পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি তিন পুত্র, চার কন্যা, ৯ নাতি-নাতনি ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
