মির্জাপুর পৌরসভার রাস্তা বেহাল

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও রাস্তার অবস্থা বেহাল। একটু বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

পৌরসভার বাসিন্দা মো. লিটন মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, কুমুদিনী হাসপাতাল রোড, কালীবাড়ি রোড হতে মির্জাপুর বাইপাস ও বাইপাস হতে ত্রিমোহন-বংশাই রোডের অবস্থা খুবই করুণ। একটু বৃষ্টি হলেই কখনো হাঁটুপানি আবার কখনো কোমরপানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে বলেন, অল্পদিনের মধ্যে পৌরসভার রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়নমূলক কাজ করে আদর্শ ও মডেল পৌরসভায় উন্নীত করা হবে।