জনপ্রিয় হচ্ছে সৌরবিদ্যুত্চালিত ‘আলোক ফাঁদ পদ্ধতি’

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ফসলের মাঠে ক্ষতিকর কীটপতঙ্গ শনাক্ত, পর্যবেক্ষণ ও দমনের জন্য বোরহানউদ্দিন উপজেলার কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ পদ্ধতি। কৃষকদের সুবিদার্থে কৃষি অফিস, ‘কৃষি উন্নয়ন প্রকল্প’র মাধ্যমে সৌরচালিত নতুন আলোক ফাঁদ স্থাপন করেছে। ফলাফল ভালো হওয়ায় এ পদ্ধতির দিকে ঝুঁকছেন কৃষকরা।

বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুক জানান, সোলার প্যানেলের মাধ্যমে নতুন এই আলোক ফাঁদ মাঠে স্থাপন করলে স্বয়ংক্রিয়ভাবে সূর্যের আলোর অনপস্থিতিতে জ্বলে উঠবে। অতি অল্প খরচে তৈরি এ পদ্ধতিটি রাতের বেলায় দেখতে দৃষ্টিনন্দনও বটে।